বুধবার, ১৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় মিঠু গ্রেপ্তার

মোঃগোলাম কিবরিয়া
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ১২:৫৮ am
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় মিঠু গ্রেপ্তার
গ্রেফতারকৃত আসামি মিঠু ।

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় মিঠু গ্রেপ্তার

বেনাপোল থেকে ডিবির অভিযান, খুলনায় আনার প্রক্রিয়া চলছে

খুলনা প্রতিনিধি।

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় মামলার এজাহারনামীয় আসামি আসাদুজ্জামান মিঠুকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

সোমবার ১৭ই আগষ্ট ২০২৬ রাত ১০'৩০ মিনিটের সময় যশোরের বেনাপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে খুলনায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় গুলির শিকার হন। এ ঘটনায় দায়ের করা মামলায় আসাদুজ্জামান মিঠুর নাম এজাহারে ছিল। ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃত মিঠু খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার সুলতান মাহমুদের ছেলে। তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, খুলনা মহানগর শাখার সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক।

ডিবির এক কর্মকর্তা জানান, মিঠুকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা এবং আরও কারা জড়িত তা জানার চেষ্টা করা হবে। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

হামলায় ব্যবহৃত অস্ত্র এবং অন্য সহযোগীদের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত জানাতে রাজি হয়নি পুলিশ।

এ ঘটনায় খুলনার সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

পুলিশ বলছে, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

গোলাম কিবরিয়া তুহিন

খুলনা

১৭ আগষ্ট ২০২৬

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!