বুধবার, ১৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

উখিয়ায় একেএনসি উচ্চ বিদ্যালয়ে সততা ও নৈতিকতার পাঠ দিতে ‘সততা স্টোর’ উদ্বোধন।

মো গিয়াস উদ্দীন
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ১২:১৭ am
৩১
উখিয়ায় একেএনসি উচ্চ বিদ্যালয়ে সততা ও নৈতিকতার পাঠ দিতে ‘সততা স্টোর’ উদ্বোধন।
উখিয়া আবুল কাসেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করছেন অতিথিবৃন্দ।"

শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও স্বচ্ছতার মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে উখিয়া আবুল কাসেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি জনাব সাদমান জামি চৌধুরী।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিমের বিশেষ উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশন, উখিয়া উপজেলা শাখার সৌজন্যে এই সততা স্টোরটি প্রতিষ্ঠা করা হয়।

এই স্টোরে কোনো বিক্রেতা থাকবে না।

শিক্ষার্থীরা সম্পূর্ণ নিজেদের দায়িত্বে পণ্যের গায়ে লেখা নির্ধারিত মূল্য পরিশোধের বাক্সে জমা দিয়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও খাতা-কলম সংগ্রহ করতে পারবে।

উদ্বোধনকালে বক্তারা বলেন, বর্তমান তরুণ প্রজন্মের মাঝে সততা, দায়িত্ববোধ ও আত্মনিয়ন্ত্রণের চর্চা সুদৃঢ় করতে এই সততা স্টোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শৈশব থেকেই শিক্ষার্থীরা সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা পাবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্য এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!