কুড়িগ্রাম জেলা পুলিশের জুলাই মাসের পুলিশিং কার্যক্রম ও অপরাধ দমন মূল্যায়নে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ভূরুঙ্গামারী থানা।
সোমবার (১৭ আগস্ট) সকালে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
পরে জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই মাসের পুলিশিং কার্যক্রম ও অপরাধ দমন কর্মকাণ্ড মূল্যায়ন করা হয়।
মূল্যায়নে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে ভূরুঙ্গামারী থানা। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ভূরুঙ্গামারী থানার মো. আজিম উদ্দিন। এছাড়া শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছে ভূরুঙ্গামারী সার্কেল এবং শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত হয়েছেন মুনতাসির মামুন মুন।
পরে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।