সোমবার, ১৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ছয়গাঁওয়ে অবৈধভাবে কৃষিজমি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

আল আমীন সরদার
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১০:০৯ pm
ছয়গাঁওয়ে অবৈধভাবে কৃষিজমি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

আল আমীন সরদার

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে অবৈধভাবে কৃষিজমি কর্তনের দায়ে এক জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ আগস্ট) উপজেলার ছয়গাঁও ইউনিয়নে অবৈধভাবে কৃষিজমি কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৃষিজমি কর্তনের দায়ে সংশ্লিষ্ট জমির মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া ভেদরগঞ্জ-শরীয়তপুর সড়কে যানবাহনের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ১১টি মামলা করা হয় এবং ১১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা (ভূমি) অফিসার কেএম রাফসান রাব্বি।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেদরগঞ্জ থানা পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধভাবে কৃষিজমি কর্তন ও সড়কে যানবাহনের অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!