শরীয়তপুর জেলা প্রতিনিধি: মোঃ রতন মোল্লা
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. সিরাজুল হক মোল্লা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওসাবেক সভাপতি শরীয়তপুর জেলা যুবদল মো. আরিফুজ্জামান মোল্লা, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম মিঝা, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, শরীয়তপুর জেলা উলামা দলের সভাপতি মো. আফজাল মাওলানা, আংগারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া শরীয়তপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি প্রান্ত তালুকদার, ইমাম হোসেন মোল্লা ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।