বুধবার, ১৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নতুন সভাপতি ফেরদৌস হোসাইন রনি—শিক্ষাঙ্গনে নতুন প্রত্যাশার আলো

মোঃ কামরুল হাসান পলাশ
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৯:০৯ pm
১০৭
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নতুন সভাপতি ফেরদৌস হোসাইন রনি—শিক্ষাঙ্গনে নতুন প্রত্যাশার আলো

রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ ফেরদৌস হোসাইন রনি। তাঁর এই দায়িত্ব গ্রহণকে ঘিরে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা ও নতুন প্রত্যাশা।

স্থানীয়দের ভাষ্য, ফেরদৌস হোসাইন রনি দীর্ঘদিন ধরে ব্যবসা, সমাজসেবা ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। একই সঙ্গে তিনি ঢাকা-৫ আসনের বিএনপির রাজনীতিতে সক্রিয় একজন নেতা হিসেবে পরিচিত। রাজনৈতিক অঙ্গনে তাঁর কর্মতৎপরতা এবং সাধারণ মানুষের সঙ্গে সহজ-স্বাভাবিক যোগাযোগ তাঁকে এলাকায় একটি পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে জানান স্থানীয়রা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকায় তাঁর সক্রিয় ভূমিকার কথাও রাজনৈতিক অঙ্গনে আলোচিত হয়েছে। দলের নেতাকর্মীদের বিভিন্ন সংকট ও বিপদে পাশে থাকার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার কারণে তিনি তৃণমূলের মানুষের কাছে আস্থার ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন—এমনটাই দাবি তাঁর সমর্থকদের।

রাজনীতির পাশাপাশি ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডেও ফেরদৌস হেসাইন রনির সম্পৃক্ততা রয়েছে। ঢাকা-৫ আসনে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখছেন বলে তাঁর অনুসারীরা জানান। বিশেষ করে এলাকার তরুণ ও যুবসমাজের মধ্যে নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়বদ্ধতার কারণে তিনি ইতিবাচক প্রভাব তৈরি করেছেন বলে মনে করেন স্থানীয়দের অনেকে।

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে নতুন আশাবাদ তৈরি হয়েছে। অভিভাবক ও এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর নেতৃত্বে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠন, সহশিক্ষা কার্যক্রমের বিস্তার এবং একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাঙ্গন হিসেবে প্রতিষ্ঠানটির অবস্থান আরও সুদৃঢ় হবে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ফেরদৌস হোসাইন রনির সঙ্গে তারা বিভিন্ন বিষয়ে সহজেই কথা বলতে পারেন। তাঁর সহজ-সরল ব্যবহার, মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা এবং কাজ করার মানসিকতাকে তাঁরা ইতিবাচকভাবে দেখছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নতুন নেতৃত্ব শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, বরং প্রতিষ্ঠানটির শিক্ষা, শৃঙ্খলা, সংস্কৃতি ও অবকাঠামোগত উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা করবে।

তাঁদের বিশ্বাস, দক্ষতা, সততা, মানবিকতা ও কর্মস্পৃহাকে কাজে লাগিয়ে ফেরদৌস হোসাইন রনি এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। তাঁর নেতৃত্বে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ভবিষ্যতে সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনে একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে আলো ছড়াবে—এমন প্রত্যাশাই এখন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!