কসবায় C.T.L-এর ৮৫তম মানবিক কার্যক্রম, অসহায় মানুষের পাশে সংগঠন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপ বিলঘর পূর্বপাড়ায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন C.T.L। ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটির ৮৫তম মানবিক কাজ সম্পন্ন হয়েছে।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন C.T.L-এর সভাপতি আশফাতুল হোসেন এলমান ভূইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে তিনি C.T.L-এর মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সম্মিলিতভাবে এগিয়ে এলে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।বিশেষ অতিথি ছিলেন কসবা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান। এছাড়াও উপস্থিত ছিলেন মজিবুর রহমান, কসবা মানব কল্যাণ পরিষদের সভাপতি হাসান মাহমুদ ও আইয়ুব আলী।অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে উপস্থাপনা করেন জেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মো. শাহাদাত হোসেন।
C.T.L-এর পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটির মানবিক কার্যক্রম কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়। অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে ইতোমধ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সভাপতির বক্তব্যে আশফাতুল হোসেন এলমান ভূইয়া বলেন, “মানুষের বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। C.T.L ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।” পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় স্থানীয়দের মাঝে উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়। উপস্থিত অতিথিরা C.T.L-এর মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
মানবিক সহায়তায় যোগাযোগ/বিকাশ: ০১৬৩১৪০৩৫৬৯