বরিশালের বাকেরগঞ্জ প্রেসক্লাবের পূনঃনির্বাচনের লক্ষ্যে বিগত কমিটির মেয়াদ উর্ত্তীণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আবুল হোসেন খান এমপি কমিটি বিলুপ্তির ঘোষণা দেন।
রবিবার (১৭ আগস্ট) বেলা ১২ টায় পূর্বের কমিটি বিলুপ্তির লক্ষে প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমানের সভাপতিত্বে জরুরী সভায় বক্তব্য রাখেন ইসলামের উপদেষ্টা নাসির জোমাদ্দার, শাহাবুদ্দিন তালুকদার শাহিন, সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, জাকির জমাদ্দার, দানিসুর রহমান লিমন, গোলাম মোস্তফা, বায়েজিদ বাপ্পি, এসএম নওরোজ হীরা, বাদশা ফয়সাল খান সবুজ, সৌরভ খান, মোঃমিজানুর রহমান প্রমূখ।
জরুরী সভায় প্রেসক্লাবের সকল সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিটি গঠনের জন্য ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ও ৭ সদস্যের গঠনতন্ত্র প্রস্তুত উপ-কমিটি গঠন করা হয়।