মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই ওষুধ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

মোঃএমরুল ইসলাম
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৪:১৬ pm
৪৭
মনোহরদীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই ওষুধ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার গাবতলী বাজারে বাজার তদারকি অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে দুই ওষুধ ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নরসিংদী জেলার সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মনোহরদী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহনেওয়াজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!