মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: গাছের সাথে ধাক্কা লেগে বাইক চালক নিহত

মোঃ এনামুল হক
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০৩:০৪ pm
গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: গাছের সাথে ধাক্কা লেগে বাইক চালক নিহত

মোঃ এনামুল হক

গাইবান্ধা জেলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পিয়ারাপুর কারেন্টের মোড় নামক স্থানে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ইয়ামাহা আর-১৫ (Yamaha R15) বাইকের এক চালক নিহত হয়েছেন।

আজ ১৭ আগস্ট ২০২৬, সোমবার আনুমানিক সকাল ১১টার পর উপজেলার পিরিয়াপুর কারেন্টের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাইকটি অতিরিক্ত গতিতে চলছিল। পিরিয়াপুর কারেন্টের মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাইকটি সজোরে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই বাইক চালক নিহত হন।

​নিহত বাইক চালকের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দারিদহ এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

​দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!