মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নোয়াখালীর সোনাইমুড়ীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

আবু বকর ছিদ্দিক
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ০১:৩৯ pm
৫৭
নোয়াখালীর সোনাইমুড়ীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু
সোনাইমুড়ীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আবু বকর ছিদ্দিক নোয়াখালী উত্তর প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোঃ জীবন হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সোনাইমুড়ী উপজেলার ইসলামগঞ্জ বাজারের উত্তর পাশে বুরো বাংলাদেশে বজরা শাখার সামনে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জীবন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের জাহের মিয়ার বাড়ির মোঃ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে নাম্বারবিহীন ইয়ামাহা ফেজার মোটরসাইকেলটি ইউটার্ন নেওয়ার সময় নোয়াখালীগামী একটি ট্রাক মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী জীবন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ট্রাকচালক ও ট্রাকের হেলপার পালিয়ে পালিয়ে গিয়েছে, স্থানীয়রা ট্রাকটি আটক করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সাখায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসি। পরে ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!