মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাসন থানার বিশেষ অভিযানে মাদক মামলার আসামি গ্রেফতার

মোঃ ফরিদ হোসেন
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১২:৫৪ pm
বাসন থানার বিশেষ অভিযানে মাদক মামলার আসামি গ্রেফতার

বাসন থানার বিশেষ অভিযানে মাদক মামলার আসামি গ্রেফতার

গাজীপুর, ১৭ আগস্ট ২০২৬ (নিজস্ব প্রতিনিধি): গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১২ পুড়িয়া গাঁজা (ওজন ৩০ গ্রাম) উদ্ধার সংক্রান্ত মাদক মামলার এজাহারনামীয় আসামি মোছাঃ মোমেনা বেগম (২৬)-কে গ্রেফতার করা হয়। তিনি বাচ্চু মিয়ার কন্যা ও আসমা বেগমের সন্তান। তার স্বামী মোঃ সোহাগ হোসেন ওরফে শাকিব। স্থায়ী ঠিকানা কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার বলদিয়া বালাপাড়া গ্রামে হলেও বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড় ফ্লাইওভারের নিচে ভাসমান অবস্থায় বসবাস করছিলেন।

বাসন থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!