মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

হাকিমপুর হিলিতে মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে দোয়া ও খাবার বিতরণ

ইব্রাহিম হোসেন
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১১:০৩ pm
হাকিমপুর হিলিতে মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে দোয়া ও খাবার বিতরণ

ইব্রাহিম হোসেন হাকিমপুর উপজেলা প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিএনপির সাবেক চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে হিলি ক্বাছামিয়া ইমদাদুল উলুম কওমি মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপির দিকনির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও তাঁদের উত্তরসূরী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া পরিচালনা করেন, হিলি ক্বাছামিয়া ইমদাদুল উলুম কওমি মাদ্রাসার সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম। শেষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ হযরত আলী, হাকিমপুর পৌর বিএনপির সহ-সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হোসেল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর বৃন্দ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!