রবিবার, ১৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বি এ টিবির আউটসোর্সি কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ রুবেল রানা
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৬:৫৬ pm
বি এ টিবির আউটসোর্সি কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ

ঠিকাদারি ও আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে চাকরি স্থায়ীকরণ, শ্রম আইন অনুযায়ী ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কর্মসংস্থানের সুরক্ষার দাবিতে মেহেরপুরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রতীকী অনশন করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) ফিল্ড টেকনিশিয়ান ও কর্মচারীরা।

অনতিবিলম্বে এসব দাবি মেনে নেওয়া না হলে সকল জেলার লিফ রিজিয়নে (তামাক অঞ্চল) সব ধরনের কাজ বন্ধ করে দেওয়া সহ কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কের পাসপোর্ট কার্যালয় সংলগ্ন বিএটিবি কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়ন’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে কুষ্টিয়ার চেচুয়া, আল্লার দরগা, ঝিনাইদহ ও মেহেরপুর সহ ৪ টি লিফ রিজিয়নের শতাধিক টেকনিশিয়ান ও অফিস স্টাফরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার-প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তামাকচাষিদের তালিকা প্রণয়ন, চুক্তি সম্পাদন, বীজ ও সার বিতরণ, মাঠপর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ এবং কোম্পানির প্রযুক্তিগত অ্যাপ পরিচালনার মতো মূলধারার সব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। অথচ ন্যূনতম চাকরির নিরাপত্তা দেওয়া হচ্ছে না।

এই শোষণমূলক ব্যবস্থা থেকে মুক্তি দিয়ে সরাসরি স্থায়ী নিয়োগের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, হাসিবুর রহমান, নাজমুল ইসলাম, গিয়াস উদ্দিন ও মিলনসহ আরও অনেকে অংশ নেয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!