রবিবার, ১৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সদরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

মোঃ রোকনুজ্জামান
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৫:৫৫ pm
সদরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, সদরপুরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে পক্ষকালীব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। জাতীয় মৎস্য পক্ষ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানার অফিসার ইনচার্জ আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক দলের প্রধান, মৎস্যজীবীসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সদরপুরে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

আলোচনা সভায় অতিথিরা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সফল মৎস্যচাষী, ব্যক্তি ও উদ্যোগী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদানের পরে সভাপতির বক্তব্য ও সমাপনী ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!