গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় গাড়ির পেছনে মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন শিকদার (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) দুপুরে হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন শিকদার গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় একটি গাড়ির পেছনে মিনি কাভার্ডভ্যানের ধাক্কা লাগে। এতে আল আমিন শিকদার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় দুর্ঘটনার প্রকৃত কারণ ঢাকা ময়মনসিংহ মহাসড় পরিবহন চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে
এ ধরনের দুর্ঘটনা সম্মুখীন হতে হয় এতে করে সাধারণ মানুষদের জীবনের নিরাপত্তা না থাকায় জানান স্থানীয়রা।
তাদের দাবি ও দায়ীদের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে যাতে করে এ ধরণের কোন দুর্ঘটনা থেকে এবং কোন মা বাবা যেন সন্তান হারা না হয় বা সন্তানেরা পিতা মাতা হারা না হয়।