সোমবার, ১৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রূপসায় চায়ের দোকানের সামনে যুবককে গলাকেটে ও কুপিয়ে হত্যা

মোঃগোলাম কিবরিয়া
শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ১১:৫১ pm
৩৭
রূপসায় চায়ের দোকানের সামনে যুবককে গলাকেটে ও কুপিয়ে হত্যা
প্রতিকী ছবি

খুলনার রূপসা উপজেলায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।নিহত জয় ঢালী দুর্জনীমহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ৯টার দিকে জয় ঢালী দুর্জনীমহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জয় ঢালীর গলায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডের বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কী কারণে জয় ঢালীকে হত্যা করা হয়েছে এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্বশত্রুতা, মাদক সংক্রান্ত কিংবা এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক মীর হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে ঠিক কী কারণে এবং কারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

গোলাম কিবরিয়া

খুলনা (১৫ আগস্ট ২০২৬ )

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!