সোমবার, ১৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বিশ্বম্ভরপুরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ২১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন; সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আবদুল জলিল

মোঃ মোশফিকুর রহমান স্বপন
শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ১১:৩৪ pm
বিশ্বম্ভরপুরে মউশিক  শিক্ষক কল্যাণ পরিষদের  ২১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন; সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আবদুল জলিল

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ২০২৬ সালের ২১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার চিনাকান্দি বাজার জামে মসজিদে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন মাওলানা আব্দুল মতিন খান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মাওলানা আব্দুল জলিল।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি

মাও. নূর হোসেন আজিজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত আলী,

সদর উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা ওমর ফারুক বিপ্লবী।

সভায় বক্তারা বলেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন শিক্ষার প্রসারে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য মক্তব শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং শিক্ষার মানোন্নয়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!