শরীয়তপুর জেলা প্রতিনিধি: মোঃ রতন মোল্লা
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) শরীয়তপুরে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আব্দুল জব্বার খান। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সভাপতি এজাজুল ইসলাম মামুন খান, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মোফাজ্জল হোসেন, শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ এবং জেলা যুবদলের সাবেক ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক মোল্লা।
এছাড়া সদর উপজেলা যুবদল ও শরীয়তপুর পৌরসভা যুবদলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।