সুবাস চন্দ্র, বদলগাছি (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে ৫ ঘটিকায় কোলা ইউনিয়নে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া কামনা করা হয়। একই সঙ্গে তার ছেলে আরাফাত রহমান কোকোর জন্যও দোয়া করা হয়। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। তাঁর জন্মদিনে দোয়া মাহফিলের মাধ্যমে নেত্রীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা হয়েছে।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক নুর ইসলাম, সিনিয়র বিএনপি নেতা মোস্তাফা মাহমুদ গোলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইমামুল মোরসালিন, সাধারণ সম্পাদক শফিউল আলম সাবু সহ
কোলা ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।