রবিবার, ১৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

খালেদা জিয়ার জন্মদিনে মেহেন্দিগঞ্জে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল।

মোঃ সৌরভ হোসেন
শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৪:২১ pm
১৩
খালেদা জিয়ার জন্মদিনে মেহেন্দিগঞ্জে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল।

প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৫ আগস্ট বাদ জোহর মেহেন্দিগঞ্জ উপজেলা ভূমি অফিস জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন দীপেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন এবং পৌর বিএনপির সাবেক সভাপতি মো. জিয়াউদ্দিন সুজন।এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!