রবিবার, ১৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভূরুঙ্গামারীর শিক্ষাঙ্গনে নক্ষত্রপতন, মজিবর রহমানের প্রয়াণ

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৩:২৭ pm
৪৮
 ভূরুঙ্গামারীর শিক্ষাঙ্গনে নক্ষত্রপতন, মজিবর রহমানের প্রয়াণ

ভূরুঙ্গামারীর বীরমুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ মজিবর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মজিবর রহমান ১৯৪৪ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ভারতের ঝাউকুঠি যুব শিবিরের শিবির ইনচার্জের দায়িত্ব পালন করেন।

১৯৭২ সালে তিনি ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজে অধ্যাপনা শুরু করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে ২০০৪ সালে অবসর গ্রহণ করেন। এছাড়া দীর্ঘদিন তিনি ভূরুঙ্গামারীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কিশলয় বিদ্যানিকেতনের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

শনিবার বাদ জোহর ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

তাঁর দুই ছেলে বর্তমানে ভূরুঙ্গামারী কলেজে অধ্যাপনা করছেন।

মজিবর রহমানের মৃত্যুতে ভূরুঙ্গামারী মুক্তিযোদ্ধা সংসদ, ভূরুঙ্গামারী সরকারি কলেজ পরিবার ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!