রবিবার, ১৬ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নিয়ামতপুর মসজিদ-মাদ্রাসায় ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০৩:২৩ pm
১২
নিয়ামতপুর মসজিদ-মাদ্রাসায় ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নিয়ামতপুর উপজেলার সকল মসজিদ ও অন্যান্য ধর্মীয় একযোগ্য বৃক্ষরোপণ ও প্রচারণা অনুষ্ঠিত

​নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি মোঃ নাহিদুল ইসলাম

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে নওগাঁর নিয়ামতপুর মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে এক বিশেষ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান (মাননীয় সংসদ সদস্য, ৪৬, নওগাঁ-১)। তিনি তাঁর বক্তব্যে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিটি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের খালি জায়গায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।​কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) মোছাঃ মুর্শিদা খাতুন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ তৈরিতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

​অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকার বিপুল সংখ্যক জনহিতৈষী মানুষ অংশ নেন। উপস্থিত এলাকাবাসী ও সুধী সমাজ এই সবুজ উদ্যোগকে স্বাগত জানান এবং রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন।​বৃক্ষরোপণ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!