মোঃহেলাল উদ্দিন
পানছড়ি প্রতিনিধি::
পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার হেডম্যান টিলা এলাকায় বর্ণাঢ্য পথযাত্রা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ইং দুপুর ২টা ৩০ মিনিটে হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এ পথযাত্রা ও র্যালি শুরু হয়।
হেডম্যান টিলা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ র্যালিতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, যুব সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
এ সময় উপস্থিত ছিলেন মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক, পানছড়ি উপজেলা বিএনপি ও সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামা'আত খাগড়াছড়ি জেলা শাখা; মাওলানা মোহাম্মদ মাহাবুব আলম রেজভী, ইমাম ও খতিব, হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদ; মো. আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, পানছড়ি, খাগড়াছড়ি; মো. মনির হোসেন, দপ্তর সম্পাদক, মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন, পানছড়ি, খাগড়াছড়িসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ।
আয়োজনে সভাপতিত্ব করেন মো. আনোয়ার হোসেন, সভাপতি, হেডম্যান টিলা পাক পাঞ্জাতন জামে মসজিদ, পানছড়ি, খাগড়াছড়ি।
আয়োজকরা বলেন, পবিত্র রবিউল আউয়াল মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসের শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শকে ধারণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য, মানবতা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।