শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড

মোঃএমরুল ইসলাম
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ০৭:০৬ pm
৩৪
মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদী মনোহরদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের প্রতাবমহল এলাকায় গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণের অভিযোগে শিবপুর উপজেলার ভাটগাঁও গ্রামের মাসুদ মিয়াকে ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী তাকে এ কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে মাসুদের কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানে মনোহরদী থানার এএসআই সোহানুর সঙ্গীয় ফোর্সসহ অংশগ্রহণ করেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী, নরসিংদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!