শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বাসন থানার বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

মোঃ ফরিদ হোসেন
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ০৬:৩৬ pm
বাসন থানার বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার, আদালতে প্রেরণ
বাসন থানার বিশেষ অভিযানে ৬ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১৪ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৬ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা, ডাকাতি প্রস্তুতি মামলা এবং জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশন সংক্রান্ত অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি (ডেভিল হান্ট) তারিফ মাহমদু (৩৭)কে গ্রেফতার করা হয়েছে। তিনি গাজীপুর মহানগরের বাসন থানার আউটপাড়া এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে।

এছাড়া ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে সাদ্দাম ওরফে কালা সাদ্দাম (৩৩)কে গ্রেফতার করা হয়। তিনি বাসন সড়কের ১৬ নম্বর মুন্সীবাড়ী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

অপরদিকে জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশন মামলায় গ্রেফতার হয়েছেন মোঃ আমির হামজা (২৪), মোঃ নাহিদ হাসান (১৯), মোঃ ইমরান হোসেন (২০) এবং মোঃ জসীম (২১)। তারা বর্তমানে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

বাসন থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!