খুলনা প্রতিনিধি
খুলনার দোলখোলা এলাকার স্বর্গীয় পরিতোষ বাবুর পারিবারিক মন্দিরে একটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দিরের পিতলের বিগ্রহ স্বর্ণালংকার ও পূজার অর্থ সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
১৪ ই আগস্ট গভীর রাতে (সময় ২টা থেকে ৪টার মধ্যে )ঘটনাটি ঘটে।সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়েছে যেখানে চোরের চেহারা ও চুরির প্রক্রিয়া দৃশ্যমান। গভীর রাতে পরিবারের সবাই যখন ঘুমিয়ে ছিলেন তখন চোর চক্রটি মন্দিরে প্রবেশ করে মন্দিরের মূল পিতলের বিগ্রহ দেবীর গায়ের স্বর্ণালংকার ও প্রণামি বক্সে থাকা নগদ পূজার অর্থ চুরি হয়েছে বলে অভিযোগকারী জানায়।
স্থানীয় এলাকাবাসীর মতে জনবহুল ঐতিহ্যবাহী দলখোলা এলাকায় এ ধরনের চুরির ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে একটি পারিবারিক উপাসনালয় ঢুকে এভাবে দেবীর বিগ্রহ ও মালামাল চুরির ঘটনায় স্থানীয় সনাতন ধর্মলম্বী ও এলাকার মানুষের মধ্যে তীব্র খুব অসন্তোষ সৃষ্টি হয়েছে।
পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনা স্হল পরিদর্শন করেন এবং তদন্ত চলমান রয়েছে বলে জানান।
গোলাম কিবরিয়া
খুলনা
১৪ ই আগস্ট ২০২৬