সোমবার, ২০ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁয় স্বাস্থ্যকেন্দ্র বন্ধের প্রশ্ন করায় যমুনা টিভির সাংবাদিককে মামলার হুমকি

Author
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:১৭ pm
নওগাঁয় স্বাস্থ্যকেন্দ্র বন্ধের প্রশ্ন করায় যমুনা টিভির সাংবাদিককে মামলার হুমকি

নওগাঁয় দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে হাঁসাইগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র। রোববার (১৯ জুলাই) প্রত্যন্ত ওই ইউনিয়নের অন্তত ৪০ হাজার মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ায় এ সংক্রান্ত তথ্য জানতে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে যান সাংবাদিকরা।

তবে স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধের কারণ এবং কবে নাগাদ এটি চালু হতে পারে এমন যৌক্তিক প্রশ্ন করায় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও সাংবাদিক নেতা শফিক ছোটনকে প্রকাশ্যে মামলার হুমকি দিয়েছেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মো. আজম। একই সঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে চরম অসৌজন্যমূলক ও মারমুখী আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

শফিক ছোটন নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হওয়ায় এই জ্যেষ্ঠ সাংবাদিক নেতার পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বৈশাখী টেলিভিশনের সাংবাদিক আরমান হোসেন রুমন জানান, স্বাস্থ্যকেন্দ্র বন্ধ থাকায় সৃষ্ট জনদুর্ভোগের তথ্য জানতে চাইলে উপ-পরিচালক গোলাম আজম প্রথমে শফিক ছোটনের সঙ্গে মারমুখী আচরণ করেন এবং তার ভিডিও জার্নালিস্টকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। খবর পেয়ে অন্য টেলিভিশন সাংবাদিকেরা সেখানে গেলে সবার সামনেই তিনি প্রকাশ্যে মামলার হুমকি দেন।

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল করিম এই ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি জানান, অবিলম্বে এই অভিযুক্ত কর্মকর্তাকে নওগাঁ থেকে প্রত্যাহার করা না হলে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কঠোর কর্মসূচি গ্রহণ করবে।

এদিকে, উপ-পরিচালক গোলাম মো. আজমের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মারমুখী আচরণের কথা অস্বীকার করেন। দাবি, ক্যামেরায় কথা বলার ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় এবং যমুনা টিভির ভিডিও জার্নালিস্ট অনুমতি ছাড়া ক্যামেরা বের করায় তিনি কেবল একটু উচ্চ স্বরে কথা বলেছিলেন, কোনো হুমকি বা মারমুখী আচরণ করেননি।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!