শনিবার, ১৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নাচোলে ৬ বছরের শিশু ধর্ষণ: অভিযুক্ত কিশোর থানা হেফাজতে,

অভিজিত শীল
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ১২:৩২ am
৩৪
নাচোলে ৬ বছরের শিশু ধর্ষণ: অভিযুক্ত কিশোর থানা হেফাজতে,

অভিজিত শীল, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ৬ বছরের এক শিশু কন্যাকে নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মায়ের এজাহারের ভিত্তিতে থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত কিশোরকে আটক করেছে নাচোল থানা পুলিশ।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কসবা ইউনিয়নের পলিথিন মোড় এলাকার বাসিন্দা মোসা: আক্তারা বেগমের ৬ বছরের শিশুকন্যা মোসা: রোজাকে দূপুর দেড়টায় ১৩ই আগস্ট প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় একই গ্রামের মো: মিজানুর রহমানের ছেলে মো: ইমন (১৪)। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

​পরবর্তীতে শারীরিক অসুস্থতা ও ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী শিশুর মা মোসা: আক্তারা বেগম বাদী হয়ে নাচোল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে নাচোল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং- ০৭, তারিখ: ১৩/০৮/২০২৬)।

​ঘটনার পরপরই নাচোল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোর মো: ইমনকে (১৪) আটক করে।

​এদিকে, ঘটনার শিকার শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন।

​সংবাদটি নিশ্চিত করে নাচোল থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোর বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তাকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!