শনিবার, ১৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান: ৬ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা

মোঃ এনামুল হক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৯:৪১ pm
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান: ৬ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা

মোঃ এনামুল হক

গাইবান্ধা জেলা

​গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ বাজারে খাদ্য অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৬ জন দোকান মালিককে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

​অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে খাদ্যপণ্যের মান, মূল্য তালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিবিড়ভাবে পরিদর্শন করা হয়।

এ সময় নির্ধারিত নিয়মের ব্যত্যয় ও বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইনানুযায়ী ৬ জন দোকান মালিককে এই জরিমানা করা হয়।

​জনস্বার্থে ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!