সোমবার, ২০ জুলাই ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান বাদশা, সবার কাছে দোয়া কামনা।

Author
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৫৫ pm
পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান বাদশা, সবার কাছে দোয়া কামনা।

হোসেন আলী রানা

কোটালিপাড়া সংবাদদাতা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন কুরপালা গ্রামের বাসিন্দা মফিজুর রহমান বাদশা।

তিনি পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও খ্যাতিমান ব্যবসায়ী প্রয়াত সুলতান হোসেনের জ্যেষ্ঠ পুত্র। পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় স্থানীয়দের কাছে তিনি পরিচিত মুখ।

মফিজুর রহমান বাদশা বলেন, “আমি চাই পিঞ্জুরী ইউনিয়নের মানুষের সেবা করতে। এলাকার উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই আমার লক্ষ্য। এজন্য ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা হলে আইন ও বিধিবিধান মেনে জনগণের কাছে যাবেন এবং তাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মফিজুর রহমান বাদশা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার আগ্রহ প্রকাশকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন।

উল্লেখ্য, পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত সুলতান হোসেন এলাকায় একজন সফল জনপ্রতিনিধি ও ব্যবসায়ী হিসেবে সুপরিচিত ছিলেন। তার পরিবারের সামাজিক অবদানও স্থানীয়ভাবে প্রশংসিত। সেই ধারাবাহিকতায় মফিজুর রহমান বাদশা ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন নিয়ে ভবিষ্যতে জনসেবায় আত্মনিয়োগের প্রত্যয় ব্যক্ত করেছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!