বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ফরিদ হোসেন
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৫:৪০ pm
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ফরিদ হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার। সভায় তিনি বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন সমস্যা, আবেদন এবং কর্মপরিবেশ সংক্রান্ত বিষয় তুলে ধরেন।

পুলিশ কমিশনার সংশ্লিষ্টদের এসব আবেদন নিষ্পত্তি ও সমস্যার দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় তিনি জিএমপিতে কর্মরত সকল পুলিশ সদস্যের সার্বিক কল্যাণ নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে ফোর্সের কল্যাণের পাশাপাশি সেবা প্রত্যাশী সাধারণ জনগণকে কাঙ্ক্ষিত ও মানসম্মত সেবা প্রদানের জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। সভায় চারজন পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

পরবর্তীতে দুপুর ১২টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহানগর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সর্বোচ্চ গুরুত্বসহকারে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদ্ঘাটিত মামলাগুলো দ্রুত উদ্ঘাটন ও নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিলে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থাপনার ওপর নিবিড় নজরদারি নিশ্চিত করার জন্য দিকনির্দেশনা দেন। এছাড়া পেশাদারিত্ব, দক্ষতা ও কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপির সকল ইউনিটের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভাগুলোতে পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!