বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পত্নীতলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল আরোহী নিহত

আব্দুল্লাহ আল মাহীদ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৭ pm
১৩
পত্নীতলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর পত্নীতলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শ্যামল ওরাও (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্যামল ওরাও উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের বিরশা ওরাওয়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল নিয়ে আঞ্চলিক সড়কে ওঠার সময় শ্যামলের মোটরসাইকেলের সঙ্গে দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!