বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

জয়দেবপুরে তিন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান জরিমানা, কারাদণ্ড, সিলগালা একটি

মোঃ মহিন উদ্দিন
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১১:৩২ pm
জয়দেবপুরে তিন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান জরিমানা, কারাদণ্ড, সিলগালা একটি

গাজীপুরের জয়দেবপুরে তিনটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানগুলোকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এক অনভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ানকে এক মাস এবং এক ভুয়া চিকিৎসককে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অনিয়মের কারণে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে গাজীপুরের জয়দেবপুর এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এসব অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর নাহিন নিশাদ।

অভিযান সূত্রে জানা যায়, প্রথমে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে কোয়ালিটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হলে শাকিল নামে এক ব্যক্তিকে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও যোগ্যতা ছাড়াই ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করার অভিযোগে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে আরও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের তৃতীয় পর্যায়ে মডেল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে আসাদ নামে এক ব্যক্তিকে ভুয়া চিকিৎসক হিসেবে শনাক্ত করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। একই প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর নাহিন নিশাদ জানান, রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডায়াগনস্টিক সেন্টারগুলোর অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান প্রশাসন এ ধরনের অভিযান পরিচালনা করে। অবৈধ ও অনিয়মকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে এ ধরনের অনিয়ম হবে না বলে আশা করেন তারা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!