খুলনা প্রতিনিধি :
খুলনা রুপসা উপজেলার পাঁচটি ইউনিয়নে একযোগে প্রচালিত পুলিশের বিশেষ অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে।
সোমবার ১০ ই আগস্ট বিকেল সাড়ে চারটা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রায় সাড়ে চার ঘন্টা খুলনা জেলা পুলিশের এই বিশেষ মাদক ও অপরাধ বিরোধী অভিযান চলে।
খুলনা পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস ) এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার ক " সার্কেল রূপসা থানার অফিসার ইনচার্জ ওসি. আর আর এফ খুলনা. পুলিশ লাইন খুলনা এবং কেএমপি রূপা থানা এর পুলিশ সদস্যরা যৌথভাবে এই অভিযান ও বিশেষ চেকপোস্ট পরিচালনা করেন।
এই অভিযানে মাদকসহ দুইজন এবং চারটি ওয়ারেন্টের আসামি সহ সর্বমোট আটক ১২ জন।
প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দশটি মোটরসাইকেল আটক এবং তিনটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
খুলনা জেলা পুলিশের এই বিশেষ মাদক ও অপরাধ বিরোধী অভিযান এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মোঃগোলাম কিবরিয়া
খুলনা
১২ আগস্ট ২০২৬