বুধবার, ১২ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শরীয়তপুরে সখিপুর থানায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে চরভয়রা উচ্চ বিদ্যালয়, পাসের হার ৭৪.৪৪ শতাংশ

আল আমীন সরদার
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১০:১০ pm
শরীয়তপুরে সখিপুর থানায় জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে চরভয়রা উচ্চ বিদ্যালয়, পাসের হার ৭৪.৪৪ শতাংশ

‎আল আমীন সরদার

ভেদরগঞ্জ (‎শরীয়তপুর) প্রতিনিধি

‎শরীয়তপুরের সখিপুর থানার মধ্যে এসএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফলে সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জন করেছে চরভয়রা উচ্চ বিদ্যালয়। এ বছর বিদ্যালয়টির ৫ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মোট পাসের হার ৭৪ দশমিক ৪৪ শতাংশ।

‎বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় চরভয়রা উচ্চ বিদ্যালয় থেকে মোট ৯০ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৭ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী।

‎নিয়মিত ৭১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬০ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ১১ জন। নিয়মিত পরীক্ষার্থীদের পাসের হার ৮৪ দশমিক ৫১ শতাংশ। অন্যদিকে, ১৯ জন অনিয়মিত পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ১২ জন। অনিয়মিত পরীক্ষার্থীদের পাসের হার ৩৬ শতাংশ।

‎বিজ্ঞান বিভাগে মোট ২২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে পাসের হার ১০০ শতাংশ।

‎ব্যবসায় শিক্ষা বিভাগে ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩২ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ৯ জন। এ বিভাগে পাসের হার ৭৮ দশমিক ০৪ শতাংশ।

‎মানবিক বিভাগে ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ জন এবং অনুত্তীর্ণ হয়েছে ১৪ জন। এ বিভাগে পাসের হার ৪৮ দশমিক ১৪ শতাংশ।

‎বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের নিউজ এডিটর বেনজীর আহমেদ ফলাফলে সন্তোষ প্রকাশ করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানান।

‎তিনি বলেন, “এ ফলাফল আমাদের জন্য উৎসাহব্যঞ্জক। বিশেষ করে বিজ্ঞান বিভাগে শতভাগ পাস এবং পাঁচজন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে ফলাফল আরও ভালো করতে দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়া হবে।”

‎তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকরা যেন শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, “এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে আমরা সন্তুষ্ট। বিশেষ করে বিজ্ঞান বিভাগে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়া এবং পাঁচজন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন আমাদের জন্য আনন্দের বিষয়। এ ফলাফলের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করে ফলাফল ভালো করার জন্য আমরা পরিকল্পিতভাবে কাজ করব।”

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!