বুধবার, ১২ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভূঞাপুরে কাভার্ড ভ্যানের চাপায় যুবক নিহত

রিমল তালুকদার
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১০:০৭ pm
ভূঞাপুরে কাভার্ড ভ্যানের চাপায় যুবক নিহত

টাঙ্গাইলের ভূঞাপুরে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে ভূঞাপুর-গোবিন্দাসী সড়কের কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সড়কের কলেজ গেট এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় ওই যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায়।

খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভূঞাপুর থানার পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার্ড ভ্যান ও চালককে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!