বুধবার, ১২ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁয় ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ ও আইন কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার তাগিদ

আব্দুল্লাহ আল মাহীদ
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০৯:৪৫ pm
৩৯
নওগাঁয় ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ ও আইন কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার তাগিদ

নওগাঁ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, মামলার দ্রুত নিষ্পত্তি এবং বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনতে পুলিশ ও সরকারি কৌঁসুলিদের (পিপি/জিপি) পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।


অদ্য ১২ আগস্ট ২০২৬ বিকেলে নওগাঁ জেলার, পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ এবং আইন কর্মকর্তাদের মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে সভায় নওগাঁ জেলার বিজ্ঞ সরকারি কৌঁসুলি (পিপি/জিপি) এবং অন্যান্য সহকারী কৌঁসুলিবৃন্দ (এপিপি) উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিখুঁত তদন্ত কার্যক্রম পরিচালনা, যথাসময় সাক্ষী হাজিরা নিশ্চিতকরণ এবং কেস ডকেট (সিডি) আদান-প্রদানসহ মামলার বিচারিক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় আইন কর্মকর্তারা তদন্তের মানোন্নয়ন ও আদালতে মামলা পরিচালনায় নিজেদের নানা অভিজ্ঞতা ও সুচিন্তিত মতামত তুলে ধরেন। অন্যদিকে, পুলিশ কর্মকর্তারাও আদালতে মামলা প্রমাণে এবং বিচার কার্যক্রমে সরকারি কৌঁসুলিদের সার্বিক আইনি সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আইন কর্মকর্তাদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করে বলেন, "ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারি কৌশলী এবং পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে হবে।" তিনি বিচারিক কার্যক্রমকে আরও কার্যকর ও যুগোপযোগী করে তুলতে পারস্পরিক সমঝোতা এবং পেশাদারিত্বের সাথে জনগণের কল্যাণে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!