বুধবার, ১২ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়নে ৬ দফা দাবি, আলোচনা সভা অনুষ্ঠিত

ফজলুল কবির
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০৫:৪১ pm
১০
অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়নে ৬ দফা দাবি, আলোচনা সভা অনুষ্ঠিত

“অ্যাম্বুলেন্স/লাশবাহী ফ্রিজার ভ্যান খসড়া সার্ভিস নীতিমালা, ২০২৫” এবং অ্যাম্বুলেন্স মালিকদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন, মালিক ও চালকদের বিভিন্ন সমস্যা, সেবার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা এবং অ্যাম্বুলেন্স সেবাকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা সভায় বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে অ্যাম্বুলেন্স সেবার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে ৬ দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো—

১. অ্যাম্বুলেন্স ভাড়ায় চললে ভাড়াকৃত রেজিস্ট্রেশন চালু করা।

২. অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন করা।

৩. প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিংয়ের ব্যবস্থা করা।

৪. হাইকোর্টের রায়ের টোল ফ্রি বাস্তবায়ন করা।

৫. লাশবাহী ফ্রিজার ভ্যান এবং অ্যাম্বুলেন্সে লাশ থাকা অবস্থায় টোল ফ্রি করা।

৬. ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা।

সভায় বক্তারা বলেন, জরুরি রোগী পরিবহনে অ্যাম্বুলেন্স সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট মালিক ও চালকদের সমস্যা সমাধানের পাশাপাশি সেবার মান নিশ্চিত করতে কার্যকর ও বাস্তবসম্মত নীতিমালা প্রয়োজন। সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত পার্কিং সুবিধা, টোলমুক্ত চলাচল এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে অ্যাম্বুলেন্স সেবা আরও কার্যকর হবে বলে তারা মত দেন।

এ সময় “অ্যাম্বুলেন্স/লাশবাহী ফ্রিজার ভ্যান খসড়া সার্ভিস নীতিমালা, ২০২৫” নিয়েও বিস্তারিত আলোচনা হয়। নীতিমালাটি বাস্তবায়নের ক্ষেত্রে অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যাগুলো বিবেচনায় নেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক এবং সংসদীয় আসন ৭২ (পাবনা-৫, সদর)-এর সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।

সভায় বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ অ্যাম্বুলেন্স মালিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!