বুধবার, ১২ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সাধারণ মানুষের জীবন যাপন খুবই কষ্টের

মোঃ আব্দুল্লাহ আল রোমান
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০১:০৯ pm
২৭
সাধারণ মানুষের জীবন যাপন খুবই কষ্টের
শত শত মানুষ দাঁড়িয়ে আছে চাকরির আসায়

প্রয়োজন শুধু একটি চাকরি।

বৃষ্টি হোক কিংবা গেটের সামনে জমে থাকা ময়লা পানি—শত শত নারী-পুরুষ দাঁড়িয়ে আছেন একটি চাকরির আশায়।

কেউ এসেছেন অনেক বছরের অভিজ্ঞতা নিয়ে, কেউ এসেছেন নতুন করে কাজ শুরু করার স্বপ্ন নিয়ে। কিন্তু বেশিরভাগ কারখানাতেই এখন অভিজ্ঞ শ্রমিক চায়। নতুনদের সুযোগ খুবই কম।

তারপরও মানুষগুলো থেমে নেই।

প্রতিদিন এক কারখানার গেট থেকে আরেক কারখানার গেটে ছুটছেন। কোথাও যদি একটা কাজ মেলে!

কারও ঘরে বাবা-মা, কারও স্ত্রী-সন্তান। সংসার চালাতে টাকা দরকার, তাই বৃষ্টি-রোদ কিছুই তাদের থামাতে পারে না।

তাদের চাওয়া খুব বেশি কিছু নয়—

একটা চাকরি, একটা নিয়মিত আয়, আর পরিবারের মুখে দু'মুঠো খাবার তুলে দেওয়ার সুযোগ।

কিন্তু সেই একটা চাকরির জন্যও আজ শত শত মানুষকে দিনের পর দিন গেটের সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

সত্যিই, বেঁচে থাকার সংগ্রামটা অনেক কঠিন।

ছঁবিটি গাজীপুরের একটি গার্মেন্টস্ ফ্যাক্টিরির সামনের দৃশ্য।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!