বুধবার, ১২ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নওগাঁর পোরশায় ২০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

মোঃ আবু সাঈদ পোরশা নওগাঁ
বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০১:৩২ am
৩০৭
নওগাঁর পোরশায় ২০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

বিশেষ মাদকবিরোধী অভিযানে নওগাঁর পোরশা এলাকা থেকে ২০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ঘাটনগর ইউনিয়নের নোচনাহার বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা পুলিশ এই গোপন অভিযান পরিচালনা করে। নোচনাহার বাজারের পাশে ইউসুফ আলী শেখের বসতঘরের সামনের রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ নুরুল ইসলাম (৫৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর এলাকার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে পোরশার নোচনাহারে বসবাস করছিলেন। তল্লাশিকালে তাঁর পরিহিত গেঞ্জির ভেতরে বিশেষ কৌশলে গার্ডার দিয়ে বুক বরাবর ঝুলিয়ে রাখা ২০০ পিস (৫৪ গ্রাম) ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এমন বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!