শরীয়তপুর জেলা প্রতিনিধি: মোঃ রতন মোল্লা
শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তসহ তিনজনকে আটক করেছে সখিপুর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চরভাগা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সখিপুর থানায় মামলা করা হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযোগের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে।
মামলার ২ নম্বর আসামি হিসেবে দাদন চোকদার (পিতা: আঃ মালেক চোকদার)-এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় আরও একজন অজ্ঞাতনামা আসামির কথা উল্লেখ রয়েছে।
তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।