বুধবার, ১২ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

হঠাৎ করেই গোবিন্দগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

মোঃ এনামুল হক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১১:৫৪ pm
১৩
  হঠাৎ করেই গোবিন্দগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

মোঃ এনামুল হক

গাইবান্ধা জেলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে এই পরিদর্শনের সময় তিনি থানার সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

​পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন রেজিস্টারপত্র, মামলা সংক্রান্ত নথি, ডিউটি রেজিস্টার এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় থানায় কর্মরত সকল স্তরের অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​সভায় পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও বেগবান করার জন্য কঠোর নির্দেশনা দেন তিনি। বিশেষ করে গোবিন্দগঞ্জ উপজেলাকে যেকোনো মূলve জুয়া, দাদন ব্যবসা ও মাদকমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন পুলিশ সুপার। পাশাপাশি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সর্বদাও সদাচরণ এবং তাদের দ্রুত আইনি সেবা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক, ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার, এসআই (নিরস্ত্র) শিবলী কায়েস মীরসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!