বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গোবিন্দগঞ্জে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ: বিবাহিত একাদশ বিজয়ী

মোঃ এনামুল হক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১০:৩৮ pm
গোবিন্দগঞ্জে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ: বিবাহিত একাদশ বিজয়ী

মোঃ এনামুল হক

গাইবান্ধা জেলা

​গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের পুরাতন বন্দর এলাকার বাসিন্দাদের উদ্যোগে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘বিবাহিত বনাম অবিবাহিত’ একাদশের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

জমজমাট এই খেলায় ৬-১ গোলের বড় ব্যবধানে বিজয়ী হয়েছে বিবাহিত একাদশ।

​খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. ফারুক আহমেদ।

​এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!