মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মোটরসাইকেলে ইয়াবার চালান, পাথরঘাটায় ২৪১ পিসসহ গ্রেপ্তার

মোঃ মাসুদ আলম
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৯:৫২ pm
১৪
মোটরসাইকেলে ইয়াবার চালান, পাথরঘাটায় ২৪১ পিসসহ গ্রেপ্তার

মোটরসাইকেলে করে ইয়াবার চালান নিয়ে যাওয়ার সময় বরগুনার পাথরঘাটায় ছগীর ফরাজী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে ২৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও।

শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড পাথরঘাটা স্টেশনের একটি বিশেষ দল।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, ছগীর ফরাজীর গতিবিধি কয়েক দিন ধরে নজরদারিতে ছিল। শুক্রবার মোটরসাইকেল নিয়ে ওই এলাকা অতিক্রম করার সময় তাকে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিক্রির উদ্দেশ্যেই ইয়াবাগুলো বহন করা হচ্ছিল। পরে উদ্ধার করা ইয়াবা, মোটরসাইকেল ও গ্রেপ্তার ব্যক্তিকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার ছগীর ফরাজী উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা এলাকার সিকান্দার আলী ফরাজীর ছেলে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!