মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বেলাব ১৫ শিক্ষার্থীর মধ্যে ১৫ শিক্ষার্থী ফেল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অভিযোগের তীর প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের দিকে।

আর এ লায়ন সরকার
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৯:০৮ pm
বেলাব ১৫ শিক্ষার্থীর মধ্যে ১৫ শিক্ষার্থী ফেল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অভিযোগের তীর প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের দিকে।
ছবিটি শিক্ষাপ্রতিষ্ঠানে

ক্রাইম রিপোর্টার আর এ লায়ন সরকার।

দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটির এমন ফলাফলের জন্য প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অনেকেই মাদ্রাসার প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের ব্যবস্থাপনার দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ, নিয়মিত পাঠদান, অবকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থাপনায় নানা অনিয়ম রয়েছে। এসব কারণে ধীরে ধীরে শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা কমে গেছে।

প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়দের ভাষ্য, মাদ্রাসাটিতে শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে খুবই কম। শ্রেণিকক্ষ ও আসবাবপত্রের সংকটও রয়েছে। পর্যাপ্ত শিক্ষার্থী না থাকায় নিয়মিত পাঠদান ও একাডেমিক কার্যক্রম কতটা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

একাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর অভিযোগ, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সিদ্দিকুর রহমান দীর্ঘদিন দায়িত্বে থাকলেও মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তাদের দাবি, কর্তৃপক্ষের যথাযথ নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানটির এমন ফলাফল হওয়ার কথা নয়।

তবে শিক্ষার্থীদের এসব অভিযোগের স্বাধীন সত্যতা এখনো যাচাই হয়নি। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ হয়ে ঢাকায় অবস্থান করছেন জানিয়ে ফলাফল সম্পর্কে বিস্তারিত জানেন না বলে জানান।

এদিকে, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় সুটুরিয়া ফজলুল হক খান দাখিল মাদ্রাসার ১৫ জন পরীক্ষার্থীর কেউই পাস না করার বিষয়টি ইতোমধ্যে শিক্ষা প্রশাসনের নজরে এসেছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডও শূন্য পাশ করা মাদ্রাসার প্রধানদের কারণ দর্শানোর বিষয়ে নোটিশ দিয়েছে।

এখন প্রশ্ন উঠেছে—শুধু পরীক্ষার্থীদের ব্যর্থতা হিসেবে বিষয়টিকে দেখার সুযোগ আছে কি না, নাকি প্রতিষ্ঠানের প্রধানসহ পুরো শিক্ষা ব্যবস্থাপনার কার্যক্রম খতিয়ে দেখা হবে? অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে প্রশাসনিক তদন্ত এবং প্রতিষ্ঠানের একাডেমিক ও আর্থিক কার্যক্রম পর্যালোচনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!