মণিরামপুর(যশোর)প্রতিনিধিঃ-
মণিরামপুর থেকে অভয়নগর সড়কের পাশে অপরিকল্পিত ভাবে মৎস ঘের তৈরির করার কারণে আনুমানিক আধা কিলোমিটার রাস্তা ঘেরের দখলে চলে গেছে রাস্তার পাশের কয়েকটি গাছ ঘেরের পানিতে হেলে পড়েছে। মণিরামপুর উপজেলার হরিদাস কাটি ইউনিয়নের হাজিরহাট বাজার থেকে অভয়নগরের দিকে যেতে একটু সামনে গেলেই এমন চিত্র চোখে পড়ে।অপরিকল্পিতভাবে মৎস ঘের তৈরি করে পানি নিষ্কাশনের পথ সুগম না রেখে ঘের ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছেন এবং শুকনো মৌসুমেও তারা ভূগর্ভস্থ থেকে পানি উঠিয়ে ঘেরে পানি ভর্তি করে রাখেন।
প্রতিদিন মনিরামপুর-অভয়নগর সড়কের এই রাস্তা দিয়ে বিভিন্ন যানবাহনে হাজার হাজার মানুষ চলাচল করে যানবাহন চালকেরা বলেন এই সড়কটি আমাদের কাছে এখন মৃত্যুকূপ হয়ে দাঁড়িয়েছে।
পথচারীরা বলেন জনগণের সুবিধার্থে নির্মাণ করা সরকারি রাস্তার পাশ দিয়ে মাছের ঘের খননে সরকারি নিয়মনীতির তোয়াক্কা করেনি। ফলে রাস্তার পাশের গাছগুলি যেগুলো দীর্ঘদিন মাটি আটকে ধরে রেখেছিলো সেগুলো এখন মাছের ঘেরে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।এবং সড়কের পাশের মাটিগুলো ঘেরের ভিতরে চলে যাওয়ায় রাস্তা গুলি দুর্বল হয়ে পড়েছে এবং ফাটল দেখা দিয়েছে।
এলাকাবাসীর তথ্য মতে উক্ত মাছের ঘেরটির মালিক সমীর হালদার ঘের মালিক প্রভাবশালী হওয়ায় তাহার বিপক্ষে এলাকাবাসীর কথা বলতে সাহস পান না।
ঘের মালিক সমীর হালদার সাংবাদিকের সঙ্গে অসৌজন্য মূলক আচরণ করেন এবং অকথ্য ভাষায় বলেন নিউজ করলে করেন।কোন ক্ষমতার বলে সরকারি রাস্তার পাশ নিজের ঘেরের দখলে নিয়েও হুমকি দেয়।এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবি জনস্বার্থে মালিকর বিরুদ্ধে অভিযোগের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।