“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলার উদ্ভোদন করেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত ভূইয়া।
উদ্ভোদন শেষে মেলার স্টলগুলো পরিদর্শন করেন তিনি । এ সময় উপজেলা সরকারি কমিশনার (ভূমি) নাভীদ সারওয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাবেক যুবদল নেতা আতিকুর রহমান সবুজ সহ অনেকে উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।