মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কেরানীগঞ্জে দুই সিএনজি ও মাহিন্দ্রার ত্রিমুখী সংঘর্ষ, আহত ৩

জান্নাতুল ফেরদৌস
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৪:৪৯ pm
কেরানীগঞ্জে দুই সিএনজি ও মাহিন্দ্রার ত্রিমুখী সংঘর্ষ, আহত ৩

​জান্নাতুল ফেরদৌস, মাল্টিমিডিয়া রিপোর্টার:

কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের লাখিরচর মোড়ে দুটি সিএনজি ও একটি মাহিন্দ্রার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

​আজ দুপুর ১টার দিকে লাখিরচর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দুটি সিএনজি রোহিতপুর থেকে নবাবগঞ্জের দিকে যাচ্ছিল। অপরদিকে বিপরীত দিক থেকে একটি মাহিন্দ্রা রোহিতপুরের দিকে আসছিল। এ সময় মাহিন্দ্রাটির সঙ্গে সামনে থাকা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঠিক পেছনে থাকা অপর সিএনজিটিও দুর্ঘটনাকবলিত যানবাহনটিকে সজোরে ধাক্কা দেয়।

​এতে সিএনজির চালক ওযাত্রীসহ মোট তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!