মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

যমজ দুই ভাই, ফলও এক—এসএসসিতে দুজনেরই জিপিএ-৫

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ০৪:২৬ pm
যমজ দুই ভাই, ফলও এক—এসএসসিতে দুজনেরই জিপিএ-৫

ভূরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষায় যমজ দুই ভাই তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় দুজনেই জিপিএ-৫ অর্জন করেছে। তাদের এমন জোড়া সাফল্যে পরিবার, শিক্ষক ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

তাসিন ও তামিম উপজেলার দেওয়ানের খামার এলাকার বাসিন্দা। তারা ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. মোজাফফর হোসেন রিপন ও শিক্ষিকা শিরিনা পারভীন দম্পতির ছেলে।

দুই ভাই দিনাজপুরের চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়াশোনা করেছে। একই বিদ্যালয়ে পড়াশোনা করে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুজনেই জিপিএ-৫ অর্জন করে।

তাসিন ও তামিম জানায়, পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বাবা-মা সবসময় তাদের উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন। ভবিষ্যতে তারা নটর ডেম কলেজ অথবা সেন্ট জোসেফ কলেজে ভর্তি হতে চায়। পড়াশোনা শেষ করে দুজনেরই প্রকৌশলী হওয়ার স্বপ্ন।

তাদের মা শিরিনা পারভীন বলেন, দুই ছেলে জিপিএ-৫ পাওয়ায় পরিবারের সবাই খুব খুশি। সন্তানদের ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক ও অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম বলেন, ফলাফল বিপর্যয়ের মধ্যেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফল করেছে। তাসিন ও তামিম অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। তারা পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভবিষ্যতে আরও ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!